Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর ঘিরে হেলিকপ্টার ট্রায়াল রান, দুরমুটে প্রস্তুতি তুঙ্গে

রঘুনাথপুর, পুরুলিয়া: আগামী ১৭ আগস্ট, সোমবার, দুরমুটে শিল্প প্রকল্পের শিলান্যাস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও বাড়ল। তাঁর সফরকে কেন্দ্র করে দুরমুটে হেলিকপ্টার অবতরণের সম্ভাব্য স্থান ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা খতিয়ে দেখতে হেলিকপ্টার ট্রায়াল রান করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

হেলিকপ্টার ট্রায়াল রানের মাধ্যমে অবতরণস্থলের পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করা হয়। প্রশাসন ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা গোটা প্রক্রিয়ার উপর নজর রাখেন।

শিল্প প্রকল্পের শিলান্যাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুরমুট এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সভাস্থল, মঞ্চ, প্যান্ডেল, অতিথিদের বসার ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিং নিয়েও প্রস্তুতি চলছে।

দীর্ঘদিন পর এলাকায় নতুন শিল্প প্রকল্পের সূচনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, এলাকার পরিকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।

এখন ১৭ আগস্টের অনুষ্ঠানের দিকে তাকিয়ে দুরমুটবাসী। মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শিল্প প্রকল্পের শিলান্যাস ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও স্থানীয় মানুষ।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *