Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

জলের তোড়ে বাইক-সহ চালক বিপাকে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন; জলমগ্ন সাঁতুড়ির একাধিক এলাকা

Biker Narrowly Escapes Strong Floodwaters in Santuri

পুরুলিয়া ,সাঁতুড়ি: সোমবার থেকে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন সাঁতুড়ির একাধিক এলাকা। সাঁতুড়ির সুভাষ রোডের কোটালডি এলাকার সেতুর উপর দিয়ে বইছে জল। মঙ্গলবার ওই সেতু দিয়ে বাইক নিয়ে পারাপারের সময় বিপাকে পড়েন এক ব্যক্তি। জলের স্রোত বাড়তে থাকায় বাইক-সহ সেতুর উপর দাঁড়িয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই জলের প্রবল তোড়ে বাইক-সহ সেতুর উপর থেকে সরে যেতে থাকেন চালক।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। পরে এলাকার কয়েকজন যুবক বাইকটিকেও উদ্ধার করেন।

অন্যদিকে, সাঁতুড়ির মুরাডি রেলস্টেশনের কৃষ্ণপুর বাজার এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকে পড়েছে একাধিক দোকান ও বাড়ির ভিতরে। টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *