Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

দীর্ঘদিন বেহাল ইন্দ্রবিল-লেদাশন রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষোভ

Indrabil–Ledashan Road in Poor Condition, Locals Demand Immediate Repair

আপনিই রিপোর্টার কলমে সোমনাথ দুবে:
সান্তুড়ি: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ইন্দ্রবিল থেকে লেদাশন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার দুর্ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই রাস্তাটি কালিদহ অঞ্চলের সঙ্গে কাশিপুর ব্লকের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। পাশাপাশি সান্তুড়ি ব্লক ও কাশিপুর ব্লকের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও রাস্তাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও কালিদহ অঞ্চল এবং সান্তুড়ি ব্লকের মানুষের ইন্দ্রবিল স্টেশনে যাওয়ার অন্যতম প্রধান রাস্তা এটি।

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, স্থানীয় বাসিন্দা, বাইক আরোহী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকেরা। রাস্তার গর্ত ও ভাঙাচোরা অংশে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি রাস্তার এমন পরিস্থিতি সত্ত্বেও স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, দ্রুত রাস্তার বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে অবিলম্বে সংস্কারের কাজ শুরু করা হোক।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ইন্দ্রবিল-লেদাশন রাস্তা শুধু স্থানীয় যোগাযোগের জন্যই নয়, একাধিক ব্লক ও গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে দ্রুত রাস্তা সংস্কার করা প্রয়োজন।

chatgpt image aug 15, 2026, 02 37 28 pm

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *