Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

নাড়াগড়িয়ায় ডিভিসি ও সিএসআর-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য মেলা

সৌমেন সূত্রধর, নিতুড়িয়া: গ্রামীণ এলাকার মানুষের কাছে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিভিসি (DVC) হাসপাতাল ও সিএসআর (CSR) বিভাগের যৌথ উদ্যোগে নাড়াগড়িয়া গ্রামে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য মেলা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।শিবিরে নাড়াগড়িয়া ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। চিকিৎসকেরা তাঁদের রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা-সহ বিভিন্ন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক মাননীয় নদীয়া চাঁদ বাউরি, ডিভিসির হেড অব প্রজেক্ট (HOP), ডিভিসির চিকিৎসক ও DCMO ডাঃ কে. এম. খান, ডিভিসি হাসপাতালের ইনচার্জ, সিএসআর বিভাগের আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও আধিকারিকেরা গ্রামবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতন থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তাঁরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপরও গুরুত্বারোপ করেন।গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবির প্রত্যন্ত এলাকার মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *