এক-দু’দিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে বর্ধিত ভাতার টাকা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বার্ধক্য ও বিধবা ভাতা উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে মাসিক ভাতার পরিমাণ। সোমবার নবান্ন সভাঘর থেকে বর্ধিত হারে ভাতা প্রদানের প্রক্রিয়ার সূচনা করা হয়।সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই বর্ধিত হারে ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক থেকে দু’দিনের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে সোমবার থেকেই টাকা দেখা যেতে পারে, আবার কারও ক্ষেত্রে ব্যাংকিং প্রক্রিয়ার কারণে আরও কিছুটা সময় লাগতে পারে।নবান্নের অনুষ্ঠানে বেশ কয়েকজন উপভোক্তার হাতে বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যোগ্য উপভোক্তাদের স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভাতার আওতায় আনা হবে। পাশাপাশি, আগের সরকারের আমলে তৈরি অপেক্ষমাণ তালিকা বাতিল করে নতুন করে যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।যাঁরা জনকল্যাণ শিবির এবং ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই ভাতার জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে বিশেষ শিবিরের মাধ্যমে নতুন করে আবেদন গ্রহণের উদ্যোগও নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার অপেক্ষায় থাকা এবং এতদিন বিভিন্ন কারণে সুবিধা থেকে বঞ্চিত যোগ্য ব্যক্তিদের আবেদনও যাচাই করে বিবেচনা করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!কেন বাড়ানো হল ভাতার পরিমাণ?
রাজ্যের প্রায় ৬০ লক্ষ বার্ধক্য ভাতা উপভোক্তার মধ্যে প্রায় ২০ লক্ষ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় রয়েছেন। এই প্রকল্পে ৬০ থেকে ৭৯ বছর বয়সি উপভোক্তাদের জন্য কেন্দ্রের মাসিক সহায়তা ২০০ টাকা এবং ৮০ বছর বা তার বেশি বয়সিদের জন্য ৫০০ টাকা।এর সঙ্গে রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ যোগ করে এতদিন মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হত। এবার সেই মোট ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করা হয়েছে।অন্যদিকে, প্রায় ৪০ লক্ষ উপভোক্তা রাজ্যের নিজস্ব প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পান। তাঁদের ভাতার সম্পূর্ণ ব্যয় রাজ্য সরকার বহন করে।
কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
সরকারি সূত্রের দাবি অনুযায়ী, সোমবার থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এক থেকে দু’দিনের মধ্যে অধিকাংশ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে টাকা পৌঁছনোর কথা। তবে নির্দিষ্ট ব্যাংক ও পেমেন্ট প্রসেসিংয়ের উপর নির্ভর করে কারও অ্যাকাউন্টে টাকা জমা পড়তে কিছুটা বেশি সময় লাগতে পারে।


মতামত