Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

রঘুনাথপুর মহকুমা দফতরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, সম্মানিত হলেন হর ঘর তিরঙ্গা প্রতিযোগিতার বিজয়ীরা

rnp-15th aug

রঘুনাথপুর, ১৫ আগস্ট ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবহে আজ রঘুনাথপুর মহকুমা সদর দফতরে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক (SDO), মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) সহ প্রশাসন ও পুলিশের অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অঙ্গ হিসেবে সম্প্রতি আয়োজিত মহকুমা স্তরের প্রবন্ধ লেখা ও ডিজিটাল কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারীদের উৎসাহ, দেশপ্রেম ও সৃজনশীলতার প্রশংসা করেন উপস্থিত আধিকারিকরা।

এদিনের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল রঘুনাথপুর অঞ্চলের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও ঐতিহাসিক অবদানকে তুলে ধরে একটি বিশেষ স্মারক পুস্তিকা প্রকাশ। উপস্থিত বিশিষ্ট আধিকারিকদের হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় এই স্মারক লিফলেট।

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক, পুলিশকর্মী, প্রতিযোগিতার বিজয়ী ও অন্যান্য অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মহকুমা সদর দফতর হয়ে ওঠে দেশাত্মবোধের এক উজ্জ্বল মঞ্চ।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *