Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

রঘুনাথপুরে ‘হর ঘর তিরঙ্গা’—দেশাত্মবোধে মুখর উপ-বিভাগীয় প্রতিযোগিতা

রঘুনাথপুর: দেশাত্মবোধ ও সৃজনশীলতার বার্তা নিয়ে আজ রঘুনাথপুরের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা অংশ নিল ‘হর ঘর তিরঙ্গা’ উপ-বিভাগীয় প্রতিযোগিতায়। ছাত্রছাত্রীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর প্রাণবন্ত হয়ে ওঠে SDO Office Complex।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Civil Defence Barrack-এ আয়োজিত প্রবন্ধ লিখন প্রতিযোগিতা। পাশাপাশি LA Conference Hall-এ অনুষ্ঠিত হয় দ্রুতগতির Digital Quiz, যেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা নিজেদের জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও দেশাত্মবোধের পরিচয় দেয়।

রঘুনাথপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর। প্রতিযোগিতাগুলির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, জাতীয় পতাকার মর্যাদা এবং নাগরিক দায়িত্ববোধের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া হয়।

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে রঘুনাথপুরে এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন আয়োজকরা।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *