Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

কাজের সন্ধানে একমাস আগে ঘরছাড়া, ঝালদায় চোর সন্দেহে আটক বিহারের যুবক, উদ্ধার পুলিশের

চোর সন্দেহে কম্পিউটার সায়েন্সের এক ছাত্রকে আটক করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা এলাকায়। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সূত্রের খবর, বিহারের বাসিন্দা মনঞ্জয় উপাধ্যায় কাজের সন্ধানে একমাস আগে তাঁর বিহারের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পরবর্তী কালে যুবকের মানসিক স্বাস্থ্যের অবনতি দেখা দেয়। কাজের সন্ধানে কোনওভাবে পুরুলিয়ার ঝালদা এলাকায় এসে পৌঁছোন মনঞ্জয়। অচেনা এক যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা তাঁকে আটকে রাখেন। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ওই যুবকের কাছ থেকে তাঁর নাম পরিচয় জানতে পেরে যোগাযোগ করেন তাঁর পরিবারের সঙ্গে। পরিবারের সদস্যরা পুরুলিয়া এসে পৌঁছালে ঝালদা থানার পুলিশ নিয়ম মেনে ওই যুবককে তার পরিবারের হাতে তুলে দেয়।

ঝালদা থানার এক পুলিশ আধিকারিক বলেন, “হারিয়ে যাওয়া ছেলেকে তার মায়ের হাতে তুলে দিতে পেরেছি এটাই আমাদের কাছে বড় পাওয়া।”

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *