রঘুনাথপুর: দীর্ঘ প্রতীক্ষার পর রঘুনাথপুরে অমিত মেটালিক্সের উদ্বোধন ঘিরে যখন সাজসাজ রব, তখনই ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের একাংশ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের ডাকা হলেও তাঁদের জন্য পর্যাপ্ত বসার জায়গা কিংবা পৃথক ক্যাম্পের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, এত বড় একটি অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিত থাকতে বলা হলেও তাঁদের প্রয়োজনীয় পরিকাঠামো ও বসার ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের তরফে যথেষ্ট উদ্যোগ দেখা যায়নি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মী জয়তী মুর্মু। তাঁর বক্তব্য, অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের ডাকা হলেও তাঁদের জন্য প্রয়োজনীয় বসার ব্যবস্থা বা স্বাস্থ্যকর্মীদের উপযোগী কোনও ক্যাম্পের ব্যবস্থা করা হয়নি। একটি বড় মাপের সরকারি অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের জন্য ন্যূনতম প্রয়োজনীয় ব্যবস্থা থাকা উচিত বলেই তিনি মনে করেন।
অমিত মেটালিক্সের উদ্বোধনকে ঘিরে প্রশাসনিক ও শিল্পমহলে যখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন অনুষ্ঠানের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে থাকা কর্মীদের এই অভিযোগ নতুন করে ব্যবস্থাপনার প্রশ্ন তুলেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।


মতামত