Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা, পুরুলিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী

পুরুলিয়া: পুরুলিয়ায় একটি শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কাজ চলছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের দায়িত্ব নেওয়ার পর জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়। তাঁর বক্তব্য, আগের সরকারের সময়ে ২০২১ সালে ৫০০ টাকা করে দেওয়া শুরু হলেও ২০২৪ সাল পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লেগেছিল।

তিনি আরও বলেন, সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছনোর জন্য আবেদনগুলি যাচাই-বাছাই করা প্রয়োজন। আগের সময়ে অনিয়মের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি জানান, মৃত ব্যক্তির নামেও সুবিধা পাওয়ার মতো ঘটনা ঘটেছিল। তাই সরকারি অর্থের অপচয় রুখতে এবার তথ্য যাচাইয়ে সময় নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ১৭ থেকে ২০ অগাস্টের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের ৩ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া চলছে। ১০ জুলাই পর্যন্ত আবেদন করা হয়েছিল এবং ৩১ জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। প্রায় ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছেন বলে তিনি জানান। যাচাই-বাছাই শেষ হলে উপভোক্তার সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ফের জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি সুবিধার জন্য আগে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের আবেদনও পূরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ১২৫ দিনের কাজের সুযোগ দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।

এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে এবং যোগ্য প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *