Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

রঘুনাথপুর থেকে সরাসরি তারাপীঠের বাস পরিষেবা শুরু, পুণ্যার্থীদের জন্য বড় সুখবর

সৌমেন সূত্রধর, রঘুনাথপুর:পুরুলিয়া জেলার রঘুনাথপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান। আজ থেকেই রঘুনাথপুর থেকে বীরভূমের অন্যতম সতীপীঠ তারাপীঠের উদ্দেশে শুরু হল সরাসরি নতুন বাস পরিষেবা। শুক্রবার সকালে রঘুনাথপুর বাসস্ট্যান্ডে নারকেল ফাটিয়ে এবং সবুজ পতাকা দেখিয়ে আনুষ্ঠানিকভাবে বাসটির যাত্রার সূচনা করা হয়।পরিবহণ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে রঘুনাথপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে। পথে একাধিক গুরুত্বপূর্ণ সংযোগস্থল অতিক্রম করে প্রায় দুপুর ১২টা নাগাদ সরাসরি তারাপীঠে পৌঁছবে বাসটি। ফলে রঘুনাথপুর ও পার্শ্ববর্তী এলাকার পুণ্যার্থীরা প্রায় পৌনে ছয় ঘণ্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন মা তারার মন্দিরে।পুজো ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান সেরে বিকেলেই যাত্রীদের নিয়ে বাসটি ফের রঘুনাথপুরের উদ্দেশে রওনা দেবে। ফলে একদিনের মধ্যেই তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফিরে আসার সুযোগ তৈরি হল পুণ্যার্থীদের জন্য।এতদিন রঘুনাথপুর থেকে তারাপীঠ যাওয়ার জন্য কোনও সরাসরি সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। যাত্রীদের আসানসোল বা রানিগঞ্জ হয়ে একাধিকবার ট্রেন ও বাস পরিবর্তন করতে হতো। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং পরিবারের সদস্যদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো যাত্রীদের।নতুন এই সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় রঘুনাথপুর-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। একইসঙ্গে তারাপীঠগামী পুণ্যার্থীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়ায় খুশি সাধারণ মানুষ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *