রঘুনাথপুর: মনসা পুজোর আবহের মধ্যেই রঘুনাথপুর থানার অন্তর্গত বেড়ো গ্রাম পঞ্চায়েতের বংশগ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে গ্রামের পাশে একটি জঙ্গলের মধ্যে গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে রঘুনাথপুর থানার পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!মৃতের নাম সজল চৌবে। তাঁর বাড়ি বেড়ো গ্রাম পঞ্চায়েতের বংশগ্রাম গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা গ্রামের পাশে জঙ্গলের মধ্যে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় সজলকে দেখতে পান। বিষয়টি নজরে আসার পর তাঁরা তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি রঘুনাথপুর থানায় খবর দেন।
খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এরপর পুলিশ গাছ থেকে তাঁকে নামিয়ে উদ্ধার করে। প্রাথমিকভাবে তাঁকে মৃত বলে জানা যায়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সজল মানসিক অবসাদে ভুগছিলেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।


মতামত