নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: নাবালিকার উপর যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত মুন্না আনসারিকে দোষী সাব্যস্ত করল পুরুলিয়ার মাননীয় আদালত। আদালত তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে।বাঘমুণ্ডি থানার কেস নম্বর ৩৬/২০২৪, তারিখ ৬ মার্চ ২০২৪-এর এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকার উপর যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পর বাঘমুণ্ডি থানার অধীন সুইসা আউটপোস্টের সাব-ইন্সপেক্টর গৌতম কুমার মাহাত মামলাটির তদন্তভার গ্রহণ করেন।পুলিশের দাবি, দ্রুত তদন্তের পাশাপাশি তথ্য ও প্রমাণ সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সেই তদন্তের ভিত্তিতেই আদালতে মামলাটির বিচারপ্রক্রিয়া এগোয় এবং শেষ পর্যন্ত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।এই রায় শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত, শক্তিশালী প্রমাণ সংগ্রহ এবং কার্যকর আইনি পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পুরুলিয়া জেলা পুলিশের ভূমিকার গুরুত্ব আরও একবার তুলে ধরেছে।পুরুলিয়া জেলা পুলিশের বার্তা, শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর।
Thank you for reading this post, don't forget to subscribe!নাবালিকার উপর যৌন নির্যাতনের মামলায় ৫ বছরের কারাদণ্ড

মতামত