Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

পুজোয় পাহাড়ে নতুন আকর্ষণ ‘মুক্তধারা’, বাড়ছে টয় ট্রেনের জয় রাইড

‘Muktadhara’ Joy Ride to Add New Attraction to Darjeeling’s Puja Tourism

শিলিগুড়ি: পুজোর মরশুমে দার্জিলিং পাহাড়ে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে আসছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহ্যবাহী টয় ট্রেনে চড়ে এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণের সুযোগও মিলবে পর্যটকদের।পাহাড়ের পাগলাঝোরা ও তার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ কবিতার ভাবনার সামঞ্জস্যকে সামনে রেখে একটি বিশেষ জয় রাইডের নাম দেওয়া হয়েছে ‘মুক্তধারা’। পুজোর মরশুমে এই বিশেষ জয় রাইড পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে জানিয়েছেন ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী।পুজোর ছুটিতে পর্যটকদের টয় ট্রেনে ভ্রমণের সুযোগ বাড়াতে আগামী ১ অক্টোবর থেকে দার্জিলিং-ঘুম এবং কার্শিয়াং-মহানদী রুটে অতিরিক্ত জয় রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর।দার্জিলিং-ঘুম রুটে দু’টি এবং ঘুম-দার্জিলিং রুটে দু’টি সিঙ্গল-ট্রিপ জয় রাইড চলবে। দার্জিলিং থেকে ট্রেন ছাড়বে সকাল ৯টা ২০ মিনিট ও ১১টা ২৫ মিনিটে। ঘুম থেকে দার্জিলিংয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিট ও দুপুর ১২টা ৩০ মিনিটে। ডিজেলচালিত এই পরিষেবায় একমুখী যাত্রার প্রস্তাবিত ভাড়া ৮০০ টাকা।অন্যদিকে, কার্শিয়াং-মহানদী রুটে চলবে দু’টি রাউন্ড-ট্রিপ জয় রাইড। ‘রেড পান্ডা’ নামের প্রথম পরিষেবাটি বাষ্পচালিত ইঞ্জিনে চলবে। কার্শিয়াং থেকে সকাল ৯টা এবং মহানদী থেকে সকাল ১০টায় ট্রেন ছাড়বে। রাউন্ড ট্রিপের প্রস্তাবিত ভাড়া ১,৫৩০ টাকা।‘মুক্তধারা’ নামে দ্বিতীয় জয় রাইডটি হবে ডিজেলচালিত। কার্শিয়াং থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে এবং মহানদী থেকে বিকেল ৪টায় ট্রেন ছাড়বে। এই পরিষেবার প্রস্তাবিত ভাড়া ১,০৩০ টাকা।ডিএইচআরের ডিরেক্টর জানান, প্রতিবছর পুজোর মরশুমে পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ে। একইসঙ্গে টয় ট্রেনে চড়ার চাহিদাও থাকে বিপুল। সেই চাহিদার কথা মাথায় রেখেই অতিরিক্ত জয় রাইড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘মুক্তধারা’র নিয়মিত পরিষেবা শুরু হওয়ার আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মহানদী স্টেশনে একদিন বিশেষ যাত্রার আয়োজন করা হবে। ফলে পুজোর আগেই পর্যটকদের কাছে নতুন এই জয় রাইডের আকর্ষণ তুলে ধরতে চাইছে ডিএইচআর।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *