Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

রঘুনাথপুর কলেজে প্রধানমন্ত্রী ন্যাশনাল এপ্রেন্টিসিপ মেলা, কর্মসংস্থানের আশায় পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের ভিড়

সৌমেন সূত্রধর , রঘুনাথপুর:  দক্ষতা বিকাশের পাশাপাশি সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রঘুনাথপুর কলেজে অনুষ্ঠিত হলো ‘প্রধানমন্ত্রী ন্যাশনাল এপ্রেন্টিসিপ মেলা’ (PMNAM)। কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনিক মহলের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলাকে ঘিরে সকাল থেকেই ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্কিল ইন্ডিয়া মিশনের অন্তর্গত এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় যুবসমাজকে শিল্পক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা এবং তাঁদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। মেলায় রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের একাধিক স্বনামধন্য শিল্প ও প্রযুক্তি সংস্থা সরাসরি অংশগ্রহণ করে।

সাধারণ স্নাতক (Graduation) উত্তীর্ণদের পাশাপাশি টেকনিক্যাল, ITI এবং ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরাও এই মেলায় অংশ নেওয়ার সুযোগ পান। বিভিন্ন সংস্থার মাধ্যমে তাঁদের অন-দ্য-জব ট্রেনিং (On-the-Job Training) এবং শিক্ষানবিশি (Apprenticeship)-র সুযোগ করে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য।

আয়োজকদের মতে, পড়াশোনা শেষ করার পর কর্মজগতে প্রবেশের ক্ষেত্রে তরুণ-তরুণীদের বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এই ধরনের শিক্ষানবিশি মেলা পড়ুয়াদের শিল্পক্ষেত্রের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মেলায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়ে চাকরিপ্রার্থী ও পড়ুয়াদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যায়। স্থানীয় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ আরও বেশি করে আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *