রঘুনাথপুর: রঘুনাথপুর বন্দুলাপুল সংলগ্ন এলাকায় বাইক ও একটি মালবোঝাই ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দু’জন। আহতদের মধ্যে রয়েছেন বাইক চালক এবং বাইকের পিছনে বসে থাকা এক মহিলা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর বিকট শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করেন। এরপর তাঁদের তড়িঘড়ি চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুর ট্রাফিক গার্ডের ইনচার্জ কৈলাস মাহাতো। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এবং ঠিক কী কারণে এই মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


মতামত