সৌমেন চৌধুরী , রঘুনাথপুর: রঘুনাথপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার শাঁকা হাইস্কুল প্রাঙ্গণে যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হল পবিত্র রাখি বন্ধন উৎসব। সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা বহনকারী এই উৎসবকে কেন্দ্র করে এদিন স্কুল প্রাঙ্গণে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মাননীয় মহকুমা শাসক মিঠুন বিশ্বাস (IAS), মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী রাহেদ শেখ (WBPS), রঘুনাথপুর মহকুমার তথ্য ও সংস্কৃতিক আধিকারিক সায়ন ঘোষ, রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরা, রঘুনাথপুর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, শাঁকা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরণী মণ্ডল-সহ মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের রাখি পরিয়ে উৎসবের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরা হয় এবং পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়।প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয় রাখি বন্ধন উৎসব।
Thank you for reading this post, don't forget to subscribe!














মতামত